জাফলংয়ে ভারতীয় তীর খেলার বইসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে প্রকাশ্যে ভারতীয় তীর নামক জোয়া খেলার অপরাধে টোকেন বইসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে থানার এ এস আই রাজীব রায় উপজেলার মামার বাজারের হবি মার্কেট থেকে তাদের আটক করেন। আটকরা হলেন, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামের বাবুল চন্দ্র সরকারের ছেলে পলাশ চন্দ্র সরকার ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার মৃত শুকলাল দাস’র ছেলে মোহন্ত লাল দাস।
তীর নামক জোয়া খেলার টোকেন বইসহ দুই ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল বলেন, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে বুধবার (১৪ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed