কমলগঞ্জে চার খাবার হোটেলে জরিমানা
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে চারটি খাবার হোটেলে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন, সৈয়দ আমজাদ হোসেন ও মোহাম্মাদ আতিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এ সময় তাদের সহযোগিতায় ছিলেন কমলগঞ্জ থানা পুলিশ।
মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন বুধবার সন্ধ্যায় এ প্রতিনিধিকে জানান, বুধবার দুপুরে কমলগঞ্জ পৌর এলাকার উপজেলা চৌমুহনা ও ভানুগাছ বাজারে ভেজাল খাবার ও হোটেলের পরিবেশ স্বাস্থ্য সম্মত না হওয়ায় শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্ট, পানাহার হোটেল, রাঁধুনি হোটেল ও গ্রামের বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে মোট ১২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
Related News
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More



Comments are Closed