সৌদিআরবে নিহত নিজামের বাড়ীতে শোকের মাতম
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের গোরকপুর গ্রামের নিজাম উদ্দিন (২৮)। জীবিকার তাগিদে পাড়ি দিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। কিন্তু সেখানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গত শুক্রবার তিনি মারা। এ খবর পাওয়ার পর থেকে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নিহত নিজাম ওই গ্রামের হাজী আব্দুর রহমানের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরবের একটি ট্রেডিং কোম্পানীর তথ্য অনুসন্ধান বিভাগে কর্মরত ছিলেন নিজাম। গত শুক্রবার সৌদিআরবের পূর্বাঞ্চলে তার বাসা হতে কর্মস্থলে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিবাহিত নিজাম উদ্দিনের দুই বছরের এক পুত্র সন্তান রয়েছে। তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পরিবার।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed