বালাগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ২
বালাগঞ্জ সংবাদদাতা: সিলেটের বালাগঞ্জে এক প্রবাসীর বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাতরা। ঘটনাটি ঘটেছে শনিবার (১০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শাহজান মিয়ার বাড়িতে।
এসময় ডাকাদের হামলায় গৃহকর্তা শাহজান মিয়া ও তার ভাগিনা ফোয়াদ মিয়া আহত হয়েছেন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সম্প্রতি শাহজান মিয়ার বোন ও ভগ্নীপতি যুক্তরাজ্য থেকে দেশে ফিরে বাড়িতে অবস্থান করছিলেন। শনিবার (১০ নভেম্বর) গভীর রাতে স্বশস্ত্র অবস্থায় ১৫/১৬ জনের একদল মুখোশধারী ডাকাত বাড়ির একাধিক গেটের তালা ভেঙে বসত ঘরে প্রবেশ করে ফাকা গুলি ছুঁড়তে থাকে। এসময় ডাকাতরা ঘরে থাকা নগদ প্রায় দেড় লাখ টাকা, অন্তত ১৫ ভরি স্বর্ণালংকার, ৫-৬টি মোবাইল ফোনসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৪ সালে ঐ বাড়িতে একটি বড় ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃত ডাকাতরা বর্তমানে জামিনে রয়েছে। ধারণা করা হচ্ছে প্রতিশোধ নিতে এই ডাকাতরা আবারো ডাকাতির ঘটনাটি ঘটিয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে একইদিন ভোরে ওসমানীনগরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে ট্রাক নিয়ে আসা ১৫/১৬ জনের একটি দল পাহারাদারের হাত-পা বেধে রেখে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে লুটপাট শুরু করে। এসময় পাহারাদাররা ডাকাত বলে চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়। তবে পুলিশ এটিকে চুরির ঘটনা বলে উল্লেখ করছে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed