সিলেটে দুটি খাদ্য প্রতিষ্টানকে ৭০ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অপরিচ্ছন্ন অবস্থায় খাবার প্রস্তুত, খাদ্যে পোড়া তেলের ব্যবহার, ভেজাল দুধ উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়ের অপরাধে সিলেটের দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে দেশী ফুডস্ কোম্পানীকে নগদ ৫০ হাজার টাকা ও আন্তর্জাতিক মানের খাদ্যজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট আইসক্রীম কোম্পানীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (১১ নভেম্বর) দুপুরে সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর র্যাব-৯ এর একটি দল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহকে সাথে নিয়ে শাহপরাণ থানাধীন খাদিম বিসিক শিল্পনগরীতে অভিযান শুরু করে।
প্রায় ঘন্টাব্যাপী এ অভিযানে দেশী ফুডস্ কোম্পানী ও গোল্ডেন হারভেস্ট আইসক্রীম কোম্পানীর পণ্য প্রস্তুতে ভেজাল খুঁজে পায় ভ্রাম্যমাণ আদালত। পরে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও র্যাব-৯ এর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed