বিশ্ব প্রোগ্রামিংয়ের ফাইনালে শাবিপ্রবি
বৈশাখী নিউজ ডেস্ক: কম্পিউটার প্রোগ্রামিংয়ের সবচেয়ে মর্যাদাকর ইভেন্ট ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (এসিএম আইসিপিসি) প্রতিযোগিতায় দেশসেরা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিএসই বিভাগের দল ‘সাস্ট ডেসিফ্রেডর’ ।
শনিবার (১০ নভেম্বর) ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ঢাকা সাইটের এই প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে রাতে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।
বিজয়ী শাবিপ্রবি দল ২০১৯ সালের ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্তুগালে অনুষ্ঠেয় প্রোগ্রামিং প্রতিযোগিতার ওয়ার্ল্ড ফাইনালে অংশ নেবে। ফলে ৭ম বারের মতো ওয়ার্ল্ড ফাইনালে যাচ্ছে শাবিপ্রবি।
বিজয়ী টিমের তিন সদস্য হলেন- বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মওদুদ খান শাহরিয়ার, জুবায়ের আরাফ ও অভিষেক পাল।
এতে রানার আপ হয়েছে- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং তৃতীয় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দল।
শাবিপ্রবির কোচ ছিলেন- সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, আমরা আমাদের পরিকল্পনা মোতাবেক এগিয়েছি। যার ফলশ্রুতিতে ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি।
তিনি বলেন, এ বছরের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৯৮টি দল অংশ নেয়। ২০১২ সাল থেকে ৭ম বারের মতো মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতার ওয়ার্ল্ড ফাইনালে অংশ নেবে শাবিপ্রবি।
চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed