ফেনীতে বাস উল্টে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনী সদর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। রবিবার (১১ নভেম্বর) সকালে সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ ছনুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হলেন- নুরুল আমিন (৫৫) ও সিদ্দিকুর রহমান (৪৫)। নুরুল আমিন ফেনী জেলার ফুলগাজী উপজেলার দক্ষিন কড়ইয়া গ্রামের মুন্সী বাড়ির নুরুল হকের ছেলে। সিদ্দিকুর রহমান ফেনী সদর উপজেলার হকদি এলাকার শামছুল হকের ছেলে।
হাইওয়ে মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান জানান, ফেনী থেকে খাগড়াছড়ি যাচ্ছিল হিলবার্ড নামের একটি যাত্রীবাহী বাস। বাসটি ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মহাসড়কে উল্টে যায়। এতে নুরুল আমিন ও সিদ্দিকুর রহমান ঘটনাস্থলেই মারা যায়। এঘনায় আহত অন্তত ১২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ক্ষতিগ্রস্থ বাসটি জব্দ করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মাহাবুবুর রহমার।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed