কুলাউড়ায় গৃহবধুর লাশ উদ্ধার
কুলাউড়া সাংদদাতা: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের আবুল মিয়ার স্ত্রী পারভীন বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পারভীনের স্বামীর বাড়ির সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
সে একই ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মবশ্বির আলীর মেয়ে। চলতি বছরের ১৩ এপ্রিল একই ইউনিয়নের রাজনগর গ্রামের আবুল মিয়ার সাথে তার বিয়ে হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ নভেম্বর) বেলা ১টার দিকে পারভীনের স্বামী জুম্মার নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এর আগে কারও সাথে পারভীনের কোন ধরনের ঝগড়া বা মনমালিন্য হয়নি। স্বাভাবিক ভাবেই সে চলাফেরা করছিলো। কিন্তু স্বামীর বাড়ির লোকজনের অভিযোগ, বেলা সোয়া ১টার দিকে তার বোনের ফোন আসে। সে মোবাইল নিয়ে একটি রুমে যায়। তারপর দীর্ঘ সময় তার কোন সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা নক করা হয়। এতেও সে কোন সাড়া না দেয়ায় দরজা ধাক্কা দিয়ে খুলে দেখা যায়, ফ্যানের সাথে পারভীনের শরীর ঝুলছে। এসময় পুলিশকে খবর দিলে এসআই কানাই লাল চক্রবর্তী এসে লাশ উদ্ধার করেন।
কুলাউড়া থানার এসআই কানাই লাল চক্রবর্তী বলেন, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে ধারনা করছি এটা আত্মহত্যা। পারভীন শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তিনি বলেন, লাশের ময়না তদন্ত শেষে শনিবার (১০ নভেম্বর) লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed