Main Menu

গোয়াইনঘাটে সতিনের হাতে সতিন খুন, আটক ২

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামে সতিনের হাতে সতিন খুন হয়েছেন। নিহত মনোয়ারা বেগম (২৩) আবদুল মতিনের দ্বিতীয় স্ত্রী। মোবাইল ফোনে কথা কাটাকাটি নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ আবদুল মতিনের প্রথম স্ত্রী সাহেনা বেগম (৪২) ও তার মেয়ে সুলতানা বেগমকে (১৯) আটক করেছে।

স্থানীয় সূত্র জানায়, মোবাইল ফোনে কথা কাটাকাটির জের ধরে বুধবার রাতে সতিন সাহেনা ও তার মেয়ে মনোয়ারার গলাটিপে ধরে। অবস্থার অবনতি ঘটলে স্বামী মতিন তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনপেক্টর রজিউল্যাহ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় প্রথম স্ত্রী সাহেনা ও তার মেয়ে সুলতানাকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed