আমেরিকায় স্টেট সিনেটর হলেন দুই বাংলাদেশী
প্রবাস ডেস্ক: জর্জিয়ার স্টেট সিনেটর হলেন বাংলাদেশি আমেরিকান শেখ রহমান। গত ৬ই নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে সিনেট ডিস্ট্রিক্ট-ফাইভ থেকে বিপুল ভোটের ব্যবধানে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বিকে ধরাশায়ী করেন তিনি। জর্জিয়া স্টেট সিনেটর পদে এই প্রথম নির্বাচিত হলেন কোন বাংলাদেশি আমেরিকান। কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির নির্বাহী সদস্য। নির্বাচনে শেখ রহমানকে সর্বাত্মকভাবে সমর্থন দেয় এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-আসাল।
এদিকে এবারের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নিউ হ্যামশায়ার স্টেট সিনেটর পদে পুনঃরায় জয়ী হয়েছেন বাংলাদেশি-আমেরিকান আবুল খান। রিপাবলিকান পার্টি ডিস্ট্রিক্ট-টুয়েন্টি থেকে টানা তৃতীয় মেয়াদের জন্যে স্টেট সিনেটর হলেন বরিশালের ভান্ডারিয়ার সন্তান আবুল খান।
উল্লেখ্য, আবুল খানই একমাত্র রিপাবলিকান যিনি মার্কিন প্রশাসনে উচ্চ পর্যায়ের নির্বাচিত বাংলাদেশি। মঙ্গলবার রাতে নির্বাচন শেষে বিজয় সমাবেশ থেকে আবুল খান সকলের দোয়া চেয়েছেন।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed