ফের কারাগারে খালেদা জিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালতে নাইকো মামলার শুনানি শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয়েছে।
দুপুর সোয়া ১টার সময় এ মামলার শুনানি শেষ হলে তাকে কারাগারে নেয়া হয়। শুনানি শেষে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি জন্য আগামী ১৪ নভেম্বর (বুধবার) নতুন দিন ধার্য করেছেন আদালত।
এর আগে বৃহস্পতিবার (৮ নভেম্বর) বেলা ১১টা ২৩ মিনিটে তাকে হাসপাতালের ৬১২ নম্বর কক্ষ থেকে বের করা হয়। পরে একটি কালো এসইউভি বেলা ১১টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে নিয়ে কারা আদালতে পৌঁছায়।
এদিন নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি জন্য ১ মাস ২ দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়।
এর আগে বুধবার নাইকো দুর্নীতি মামলার বিচারের জন্য কারাগার ভবনে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাস বসানোর আদেশ জারি করে। ফলে বৃহস্পতিবার এ মামলার প্রধান আসামি খালেদা জিয়াকে নেওয়া হয়।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হয়। এরপর থেকে কেবিন ব্লকের ৬১২ নম্বর কক্ষে ছিলেন তিনি।
গত ৪ অক্টোবর খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি ও চিকিৎসাসেবা শুরু করতে পাঁচ সদস্যের একটি বোর্ড গঠন করার নির্দেশ দেন হাইকোর্ট। পরে খালেদা জিয়ার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এরপর খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। গত ৩০ অক্টোবর এই মামলায় খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।
Related News
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবRead More
শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডRead More



Comments are Closed