২ দিনের রিমান্ডে ছাত্রদল নেতা রানা ও লাহিন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানা ও শাহপরান থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক লাহিন চৌধুরীকে ২ দিনের রিমান্ড দিয়েছেন ঢাকা মহানগর হাকিম আদালত।
বুধবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর হাকীম আদালত-২৭-এ রানা ও লাহিনকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক মো. মোফাজ্জল হোসেন ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৬ নভেম্বর মঙ্গলবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যাওয়ার সময় তাদেরকে কমলাপুর রেল ষ্টেশন থেকে আটক করে শাহজাহানপুর থানা পুলিশ।
রিমান্ড মঞ্জুরের তথ্য নিশ্চিত করেছেন আসামীপক্ষের আইনজীবী এডভোকেট সামসুল হক।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed