মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দেশটির বর্ডার গার্ডের (বিজিপি) সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৭ নভেম্বর) মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন ও কে মন্ত্রণালয়ে তলব করে এই প্রতিবাদ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ ধরনের ঘটনা রোহিঙ্গা প্রত্যাবাসনে সমস্যার সৃষ্টি করতে পারে। এজন্য মিয়ানমারের রাষ্ট্রদূতকে সতর্ক করা হয়েছে। তাকে লিখিত এবং মৌখিক দু’ভাবেই সতর্ক করা হয়েছে।
এসময় মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন জানিয়েছেন, তিনি বিষয়টির খোঁজ-খবর নেবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।
উল্লেখ্য, গত রোববার দুপুরের দিকে উখিয়ার পালংখালী সীমান্তের ভেতরে গুলি ছুড়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এতে গুলিবিদ্ধ হন নুরুল ইসলাম নামের এক রোহিঙ্গা যুবক। তাকে উখিয়ার কুতুপালং রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়। এসময় আরও বেশ কয়েকজন আহত হয় বলে জানা গেছে।
সেদিন হঠাৎ করে বাংলাদেশের ভেতরে মিয়ানমারের বিজিপির গুলিবর্ষণের ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় সীমান্ত এলাকায় অনেককে ছোটাছুটি করতে দেখা যায়।
ওইদিন কক্সবাজার বিজিবি-৩৪ ব্যাটালিয়য়েন উপ-অধিনায়ক মেজর ইকবাল আহমদ বলেন, এটি দুঃখজনক। বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে বিজিপির কাছে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। এর আগেও সীমান্তের কাঁটাতারের বেড়া কাটার অভিযোগে বিজিপি বাংলাদেশে গুলি ছুড়েছে। তবে ওই সময় কেউ গুলিবিদ্ধ হয়নি। এবার গরু চরানো যুবককে কী কারণে গুলি করল সে বিষয়ে এখনও কোনো ব্যাখ্যা দেয়নি বিজিপি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed