বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচারিত হবে। বিটিভি ও বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে অন্যান্য বেসরকারি টেলিভিশন ও রেডিও এই ভাষণ সম্প্রচার করতে পারবে।
« বিশ্বনাথে ডায়াগনস্টিক-ডেন্টাল ক্লিনিকে জরিমানা (Previous News)
(Next News) মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, প্রতিবাদ »
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed