পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্রীর আত্মহনন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পরীক্ষায় ফেল করায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় সুমিতা রানী গোপ (১৮) নামে শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে পৌর শহরের যাত্রাপাশা এলাকার অমূল্যে গোপের মেয়ে।
আজ মঙ্গলবার ভোরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্কুলছাত্রীর পরিবারের লোকজন জানান, জগন্নাথপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রাপাশা এলাকার দরিদ্র অমূল্য গোপের মেয়ে উপজেলার আব্দুস সোবহান হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী সুমিতা এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিতে টেস্ট পরীক্ষায় অংশ নেয়। গত রবিবার ফলাফল প্রকাশিত হলে এতে সে ফেল করে। তবে তার ছোট বোন সুম্মিতা রানী গোপ কৃতকার্য হয়। গত বছরও সুমিতা টেস্ট পরীক্ষায় ফেল করেছিল। এ কারণে সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। দুই বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে মনের দুঃখে পরিবারের লোকজনের অগোচরে গতকাল সোমবার সন্ধ্যায় বসতঘরের একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে থাকে।
পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বাস্থ্য বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান জানান, মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমূত্যুর মামলা হয়েছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed