খালেদা জিয়ার মুক্তি দাবিতে জগন্নাথপুরে লিফলেট বিতরন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে আলোচনা সভা ও লিফলেট বিতরন অনুষ্টিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের উপর ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা ও ফরমায়েশী রায় প্রত্যাহারের দাবী জানান।
মঙ্গলবার (৬ নভেম্বর) জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ বাজারে আয়োজিত আলোচনা সভায় জগন্নাথপুর উপজেলা বিএপির সদস্য জালাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুজ্জামান বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন মতিউর রহমান, মুক্তাদির আহমদ, কনাই মিয়া, রানীগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সামাদ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোনাফর মিয়া, সাধারন সম্পাদক আব্দুল জলিল মেম্বার, কোষাধক্ষ মামুন মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য রুনু আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা রুয়েল মিয়া, সিলেট মহানগর ছাত্রদল নেতা মোশারফ হোসেন হেলাল, ইউপি স্বেচ্ছাসেবক দল নেতা দিলসাদ আহমদ সাঈদ, শ্রমিক দল নেতা সুজন মিয়া, জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন, মাহি আহমদ, সাগর আহমদ প্রমূখ।
বক্তারা এম এ ছাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ শিক্ষানুরাগী গরীব-দু:খী মেহনতি মানুষের বন্ধু ক্লিন ইমেজের ত্যাগী নেতা এম এ ছাত্তার কে জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনে মনোনয়ন প্রদানের দাবী জানান। পরে নেতৃবৃন্দ জনসাধারনের হাতে লিফলেট তুলে দেন।
Related News
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮)Read More
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More



Comments are Closed