Main Menu

বিশ্বনাথে তিন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনটি ব্যবসা-প্রতিষ্ঠানে জরিমান আদায় করা হয়েছে।

আজ বুধবার বিকেলে উপজেলার সদরের ভ্রাম্যমান আদালত পরিচালনার নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা। এসময় থানা পুলিশ উপস্থিত ছিল।

ভ্রাম্যমান আদালতে পরিচালনাকালে পন্যের মূল্য তালিকা প্রর্দশন না করা, লাইন্সেস না থাকাসহ অবৈধ ভাবে রাস্তায় গ্যাসের সিলিন্ডার রাখায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর আওতায় উপজেলা সদরের এইচএস এন্টারপ্রাইজ, এসবি আলম ট্রেডার্স, মেসার্স রহমান এন্ড কোং নামক দোকানে মোট সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়ে জেএসসি পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

Share





Related News

Comments are Closed