সিলেটে গ্রেফতারকৃত বিএনপির ৮ নেতা কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মঙ্গলবার বিকাল ৩টার দিকে আটক হওয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ ৮ জনের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করা হয়েছে। বুধবার মামলাটি (নং-৪৫) দায়ের করা হয়।
এদিকে বুধবার তাদের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর না করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আদালত পুলিশের ইন্সপেক্টর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত যাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন তাদের মধ্যে আছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, যুগ্ম সম্পাদক মাহবুবুর রব ফয়সল, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আলী হোসেন বাচ্চু, জেলা বিএনপির কার্যকরি কমিটির সদস্য মঈন উদ্দিন, বিএনপি কর্মী আল মামুন, আকবর অালী ও সজীব।
এরআগে মঙ্গলবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করতে শহীদ মিনারের সামনে জড়ো হয়েছিলেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। বিকাল ৩টার দিকে সেখানে উপস্থিত হন মহানগর পুলিশের কোতোয়ালী থানার সহকারি কমিশনার গোলাম সাদেক কাউসার দস্তগীরসহ একদল পুলিশ। এসময় সেখান থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আট বিএনপি নেতাকে আটক করে পুলিশ।
তবে সিলেট জেলা বিএনপির দফতর সম্পাদক ফখরুল হক দাবি করেছেন- পুলিশ যাদেরকে আটক করেছে তারা সবাই বিভিন্ন রাজনৈতিক মামলায় জামিনে রয়েছেন।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed