Main Menu

গোলাপগঞ্জে ২৪দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুর গ্রামের ইরন মিয়ার ছেলে ব্যবসায়ী জামাল মিয়া (৪৭) গত ২৪দিন ধরে নিখোঁজ রয়েছেন।

জামাল গত ৬ অক্টোবর শনিবার সকালে নিজ বাড়ী থেকে ঔষধ ক্রয়ের উদ্দেশ্যে বের হয়ে যান। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজির পরও তাকে কোথাও না পেয়ে জামালের পিতা ইরন মিয়া বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। জিডি নং- ১০৫৭, তারিখ- ১৯/১০/২০১৮ইং।

নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল চেক লুঙ্গি ও চেক ফুলহাতা শার্ট। তার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, মাথার চুল কালো, গায়ের রং উজ্জল শ্যামলা। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলেন।

কেউ তার সন্ধান পেলে ০১৭০৯ ৩১০০৫১ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজের পিতা ইরন মিয়া।

Share





Related News

Comments are Closed