বিশ্বনাথে সাংস্কৃতিক উৎসব উপলক্ষে উন্নয়ন র্যালী
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে সাংস্কৃতিক উৎসব ও মেলা উপলক্ষে উন্নয়ন র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সংস্কৃতি মন্ত্রনায়লের আয়োজনে ও বিশ্বনাথ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মাঠ থেকে র্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ বিআরডিবি হল রুমের সামনে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। মেলায় বেশ কয়েকটি স্টল রয়েছে।
র্যালীতে উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, কৃষি কর্মকর্তা রমজান আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম তালুকদার, সমবায় কর্মকর্তা কৃষ্ণা রাণী তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, সমাজ সেবা কর্মকর্তা আবদুল্লাহ-আল জুবায়ের, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুর রহমান, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাস ভূঁইয়া, একাডেমিক সুপার ভাইজার ফজলুল হক, সিলেট পল্লী বিদ্যুৎ-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবির, থানার এসআই সুলতাল উদ্দিন, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাজমুল ইসলাম, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন, ব্লাস্টের উপজেলা কো-অডিনেটর গীতা রাণী মোদক, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, কামাল মুন্না, নবীব সুহেল, বদরুল ইসলাম মহসিনসহ বিভিন্ন ব্যাংক কর্সকর্তা, সাংস্কৃতিক ব্যাক্তি উপস্থিত ছিলেন।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed