এফআইভিডিবি’র প্রতিষ্ঠাতা যেহীন আহমদ আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বেসরকারী উন্নয়ন সংস্হা ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপম্যান্ট অব বাংলাদেশ (এফআইভিডিবি)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক যেহীন আহমদ আর নেই।
আজ রোববার সকাল পৌনে ৭টায় ঢাকার বাংলাদেশ স্পেশালাইড হসপিটালে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি—রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। সম্প্রতি চেকআপের জন্য ঢাকায় যান এবং সেখানে হঠাৎ করে নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেন চিকিৎসকরা। সব চেষ্টা ব্যর্থ করে রোববার সকালে তিনি না ফেরার দেশে চলে যান ।
তাঁর ভাগ্নে ও কিডনী রোগের প্রখ্যাত চিকিৎসক ডাঃ নাজমুস সাকীব জানান, যেহীন আহমদের মরদেহ আজ রবিবার বিকেলেই সিলেটে নিয়ে আসা হবে। পরদিন সোমবার জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
উল্লেখ্য, চির কুমার যেহীন আহমদ সিলেটের আলোকিত ব্যক্তিদের মধ্যে অন্যতম। সমাজের তৃণমূল পর্যায়ে উন্নয়নে তাঁর অসামান্য অবদান রয়েছে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed