Main Menu

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জাকির পাশের বাড়িতে গাছের ঢাল কাটতে যায়। এ সময় গাছের পাশে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির গাছ থেকে পড়ে যায়।

নিহত জাকির রাউৎগাও ইউনিয়নের উত্তর মনরাজ গ্রামের মো. সাজ্জাদ আলীর ছেলে।

স্থানীয় লোকজন তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ তার লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম মূসা জানান, কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ থানায় আছে যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ করে তার পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed