Main Menu

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু ২৬ অক্টোবর

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শাহী ইদগাহ এলাকার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আগামী ২৬ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় সিলেট চেম্বার অব কমার্সের উদ্যোগে ১৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। বাণিজ্য মেলার উদ্বোধন করবেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসন, রাজনীতিবিদ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এতে সবাইকে উপস্থিত থাকার আহবান করেছেন মেলা আয়োজক কমিটির আহায়ক মুশফিক জায়গীরদার।

এছাড়াও সিলেটের প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সকলকে উপস্থিত থাকারও আহবান করেছেন তিনি।

Share





Related News

Comments are Closed