ইবিতে ফি বৃদ্ধির প্রতিবাদে ক্লাস বর্জন
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ধিত ফি বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলনের করছে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। দাবি না মানা হলে ২৯ অক্টোবর কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেয় তারা। এছাড়াও দাবি আদায় না হলে ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে বলে ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
ক্যাম্পাস সূত্রে, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ^বিদ্যালয় প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করে আন্দোলনকারীরা। পরে দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা আন্দোলন তুলে নিতে বলে। এসময় শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বললে প্রক্টরিয়াল বডি সেখান থেকে সরে যায়। পরে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচী শুরু করে। শেষে দুপুর আড়াইটার দিকে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। এসময় দাবি আদায় না হলে শিক্ষার্থীরা আগামী ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে দেবে না বলেও জানান তারা।
এবিষয়ে ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে গত বছর বিশ^বিদ্যালয়ের ভর্তি ফি বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে।’
উল্লেখ, গত ১৫ আক্টোবর থেকে শিক্ষার্থীরা ভর্তি ফি কমানোর জন্য আন্দোলন শুরু করে। ওই সময় বিশ্ববিদ্যারয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন এবং সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেন।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed