Main Menu

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে হাকিম মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত হাকিম ওই এলাকার মৃত ওয়াহিদ মিয়ার ছেলে।

সোমবার সকাল ১০টার দিকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, মোড়াকরি এলাকার কাইয়ুম মিয়া এবং তৌহিদ মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হাকিম মিয়াসহ অন্তত ১১ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক হাকিমকে মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed