Main Menu

নারায়ণগঞ্জে সড়কে ৪ যুবকের ক্ষত-বিক্ষত লাশ

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চার যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ অক্টোবর) সকালে লাশগুলো উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চার যুবকের ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে লাশগুলো উদ্ধার করা হয়।

তিনি জানান, নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে। প্রতিটি লাশ ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। সবার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটি গুলির চিহ্ন কিনা বলতে পারেনি পুলিশ।

ওসি জানান, ধারণা করা হচ্ছে চারজনকে অন্য কোথাও হত্যা করা হয়েছে। পরে দুর্বৃত্তরা লাশগুলো এখানে ফেলে গেছে। লাশের পাশ থেকে দুইটি দেশিয় পিস্তল ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

ওসি আরও জানান, নিহত চার যুবক ডাকাত কিনা বিষয়টি মাথায় রেখে পুরো ঘটনার তদন্ত চলছে। লাশগুলোর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed