প্রাথমিক সমাপনী পরীক্ষার তারিখ পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: পূর্ব ঘোষিত প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সময় সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে জানানো হয়, ১ম থেকে চতুর্থ শ্রেণির পরীক্ষা ১১-১৮ ডিসেম্বরের পরিবর্তে ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। তবে কোন পরীক্ষা কোন তারিখে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছু বলা হয়নি।
এর আগে ৮ অক্টোরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, অন্যান্য বছরে বেলা ১১টায় পরীক্ষা শুরু হলেও এবার প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টায়। আগে পরীক্ষার্থীদের খাতা অন্য উপজেলায় মূল্যায়ন করা হতো। কিন্তু এবার থেকে প্রত্যেকটি খাতা নিজ উপজেলায় মূল্যায়ন হবে।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed