তামাবিল স্থল বন্দরে প্রশাসনিক ভবনের উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের তামাবিল স্থল বন্দরের প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের শুভ উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইমরান আহমদ এমপি বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগকে আবারও ভোট দিকে ক্ষমতায় আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে যে সার্বিক উন্নয়ন করেছে তা বাংলাদেশের ইতিহাসে আর কোন সরকার করতে পারেনি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে।
তিনি বলেন দেশের শান্তি সমৃদ্ধি, উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনতে দেশের জনগণকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে স্থানীয় ব্যবসায়ীদের ভাগ্যের পরিবর্তন হয়। তামাবিল স্থল বন্দরটি পুর্ণাঙ্গ হওয়ার ফলে এই বন্দর দিয়ে আমদানি রফতানির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈদেশিক সম্পর্ক গড়ে ওঠেছে। যার ফলে অতীতের তুলনায় এই বন্দরের আমদানি রফতানির হার আরও সমপ্রসারিত হয়ে বহুগুণ বেড়েছে উলেখ করে তিনি বলেন, তামাবিল স্থল বন্দর চালু হওয়ার পর থেকেই আমদানি রফতানি বাবদ সরকারের রাজস্ব আয় দিন দিন বৃদ্ধি পেয়েছে।
তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নিবার্হী অফিসার বিশ্বজিৎ কুমার পাল। তামাবিল চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রæপের যুগ্ম সম্পাদক মো: ইলিয়াছ উদ্দিন লিপুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন তামাবিল চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রæপের সভাপতি লিয়াকত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মুফিদুল ইসলাম, গোয়াইঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: ইব্রাহিম, জৈন্তা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইঘাট থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম, এম,আই,ই, সিসির সাধারণ সম্পাদক ডলি কানগুলা, গোয়ানঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন প্রমুখ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed