ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী গুমের ৭৭ মাস অতিবাহিত হওয়ায় তাঁর সন্ধান কামনায় বুধবার (১৭ সেপ্টেম্বর) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত য়েছে।
মিলাদ মাহফিলে শেষে এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, গাড়ী চালক আনসার আলীর সন্ধান কামনা ও শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আশীক উদ্দিন, সহ সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব মকন মিয়া, বিএনপি নেতা সৈয়দ জয়নুল হক, যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আখলাকুল আম্বিয়া, নুরুজ আহমদ, আব্দুস সোবহান, জমির আলী, আলী আহসান, মোস্তাক আহমদ, রায়হান আহমদ, আব্দুল মালেক, নুরুল আম্বিয়া, আব্দুল আজিজ প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed