কুলাউড়ায় পেট্রোলের গোডাউনে আগুন, ৭ লাখ টাকার ক্ষতি
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উত্তরবাজারের ফরমুজাবাদ এলাকায় মেসার্স ফরমুজ আলী নামে একটি পেট্রোলের গোডাউনে আগুন লেগে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে গোডাউনে আগুন দেখে প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ওএইচআই সিফাত হোসেনের নেতৃত্বে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
মেসার্স ফরমুজ আলীর স্বত্তাধিকারী হাজী মো. বদরুল ইসলাম জানান, আমি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। হঠাৎ শুনি আগুন লেগেছে। গোডাউনে পৌঁছার আগেই আগুনের গতি বেড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ওএইচআই (ওয়্যার হাউজিং ইন্সপেক্টর) সিফাত হোসেন বলেন, সময়মতো আমরা উপস্থিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। এতে আশেপাশের বিল্ডিংসহ প্রায় কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed