বালাগঞ্জের ৬টি স্থানে ককটেল বিস্ফোরণ
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জের ৬টি স্থানে বুধবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ কারণে জনমনে আতংকের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আজিজপুর বাজারে রাত পৌনে ৯টার দিকে পৃথক ২টি স্থানে, রাত সাড়ে ৮টায় এবং রাত ১০টায় দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজারে পৃথক দুটি স্থানে, রাত সাড়ে ৮টায় দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরুর সিরাজপুর গ্রামস্থ বাসভবনে এবং রাত ১১টায় সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল হক পান্নার সুলতানপুরস্থ গ্রামের বাড়ির ফটকের বাইরে স্থানীয় মোরারবাজার দয়ামীর সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাত সাড়ে ১০টায় সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ এসএম জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed