সরকারি হলো আরও ১৩ বিদ্যালয়
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আরও ১৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) এ বিষয়ে এক আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
আদেশে বলা হয়েছে, সরকারি হওয়া এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না।
বিদ্যালয়গুলো হলো- রাঙ্গামাটির নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় ও বরকল মডেল উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ির গুইমারা মডেল হাই স্কুল, বাগেরহাটের টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়, যশোরের কেশবপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, বরিশালের সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, খুলনার কয়রা মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয় ও জলমা চকরখালী মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাটের রায়েন্দা পাইলট হাই স্কুল, মাদারীপুরের কালিকিনি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ফরিদপুরের সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং কুমিল্লার মনোহরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ।
Related News
একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল, সুযোগ পাবেন যারা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানোRead More
গবেষণা : শাবিপ্রবির ৪ শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গবেষণায় বিশেষ অবদান রাখায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed