ইজি বাইকে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে নিরু আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিরু আক্তার উত্তর নুনিয়ারছড়া এলাকার মো. দুলালের মেয়ে। সে হাজী হাসান আলী প্রাইমারি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, আজ (মঙ্গলবার) সকালে ইজিবাইকে করে স্কুলে যাওয়ার পথে ওই ইজিবাইকের মোটরের সঙ্গে নিরু আক্তারের ওড়না পেঁচিয়ে যায়। এসময় তার চিৎকারে চালক ইজিবাইক থামিয়ে তাকে উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিরুকে মৃত ঘোষণা করেন।
Related News
নৌকায় লুকায়িত অবস্থায় মিলল ১৪ লাখ ইয়াবা, আটক ২
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্রগ্রামের টেকনাফের হ্নীলা সীমান্তে নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে পাচারেরRead More
আগের ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: শফিকুর রহমান
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুরRead More



Comments are Closed