Main Menu

খাদ্য অধিদপ্তরের ২৮ কর্মচারী বরখাস্ত

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: পদোন্নতি পেতে জাল সনদ ব্যবহারের প্রমাণ পাওয়ায় খাদ্য অধিদপ্তরের ২৮ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Manual1 Ad Code

সোমবার (৮ অক্টোবর) খাদ্য অধিদপ্তরে অভিযানে ওই কর্মচারীদের জাল সনদ জমা দেওয়ার বিষয়টি ধরা পড়ে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি বলেন, খাদ্য অধিদপ্তরে অফিস সহায়ক পদ থেকে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পদোন্নতির জন্য জাল সনদ ব্যবহার করা হচ্ছে- দুদকের হটলাইনে এমন একটি অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়।

Manual1 Ad Code

দুদকের সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান এবং উপ-সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের সমন্বয়ে গঠিত দল এ অভিযান পরিচালনা করেন।

গুলশান আনোয়ার প্রধান বলেন, পদোন্নতিযোগ্য ৩৮ জনের নথি তলব করে আমরা তাৎক্ষণিকভাবে যাচাই-বাছাই করি। দেখা যায় তাদের এই ধরনের কোর্স করার মত কর্তৃপক্ষের অনুমতি নেই। তাদের মধ্যে ২৮ জন পদোন্নতি পেতে তাদের ব্যক্তিগত ফাইলে বেআইনিভাবে কম্পিউটার প্রশিক্ষণের সনদ অন্তর্ভুক্ত করেছেন। এসব নথিপত্র জাল হিসেবে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায়।

অভিযানে পর্যবেক্ষণের ভিত্তিতে জাল সনদ ব্যবহারের দায়ে ওই ২৮ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান দুদক কর্মকর্তা গুলশান আনোয়ার।

Manual4 Ad Code

খাদ্য অধিদপ্তরের এ পদোন্নতির বিষয়ে মঙ্গলবার পদোন্নতি কমিটির সভা থাকলেও দুদকের সুপারিশের ভিত্তিতে তা স্থগিত করা হয়েছে জানিয়ে দুদকের এ কর্মকর্তা বলেন, এসব বিষয়ে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মাহমুদ হাসানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য্য জানান, পদোন্নতির জন্য কর্মচারীদের জমা দেওয়া কাগজপত্র যারা সত্যায়িত করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া খাদ্য অধিদপ্তরের জেলা অফিস থেকে নথিপত্রগুলো যাচাই না করেই প্রধান কার্যালয়ে পাঠানো এবং প্রধান কার্যালয়ে পদোন্নতির প্রক্রিয়ায় সাথে জড়িতের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নিতে দুদকের নির্দেশনা রয়েছে।

Manual7 Ad Code

সুত্র : বিডিনিউজ

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code