শাবির প্রতি আসনে লড়বে ৪৫ জন ভর্তিচ্ছু
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৪৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে। এ বছর ১৭০৩টি (কোটাসহ) আসনের বিপরীতে ৭৬,০৬৮টি আবেদন জমা পড়েছে।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক শামছুল হক প্রধান সোমবার এসকল তথ্য নিশ্চিত করে বলেন, এবারের ভর্তি পরীক্ষায় “এ” ইউনিটের ৬১৩টি আসনের বিপরীতে ২৮ হাজার ৮০৩ জন এবং বি ইউনিটে ৯৯০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৭ হাজার ২৬৫ জন। যা গতবারের তুলনায় প্রায় ২৩ হাজার ৭৮৯জন বেশি।
গতবারের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ৬১৩টি ও ‘বি’ ইউনিটে ৯৮০টিসহ সর্বমোট ১ হাজার ৫৯৩টি(কোটাসহ ১হাজার ৬৮৯) আসনের বিপরীতে আবেদন করেছিল ৫২ হাজার ২৭৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।যার মধ্যে ‘এ’ ইউনিটে ছিল ১৯ হাজার ৪৬৯জন এবং ‘বি’ ইউনিটে ৩২ হাজার ৮১০ জন।
এবার এ ইউনিটে ৬১৩টি ও বি ইউনিটে ৯৯০টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এ ছাড়া ইউনিটভুক্ত আসন ছাড়াও সংরক্ষিত আসনে সর্বমোট ১০০ জন শিক্ষার্থী (মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ২৮ জন, ক্ষুদ্র নৃগোষ্ঠী/জাতিসত্বা/হরিজন-দলিত কোটায় ২৮, প্রতিবন্ধী কোটায়১৪, চা শ্রমিক কোটায় ৪, বিকেএসপি কোটায় ৬ ও পোষ্য কোটায় ২০) বিভিন্ন বিভাগে ভর্তি করানো হবে।
গত ২ সেপ্টেম্বর থেকে শাবির ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়। আগামী ১৩ অক্টোবর সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( www.admission.sust.edu/ ) থেকে জানা যাবে।
Related News
সিলেট উইমেন্স মেডিকেলের ১৫তম ব্যাচ ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ১৫তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের দুই দিনব্যাপী সমাপনীRead More
সিলেটে বৃত্তি পেল ১ হাজার ১৬৪ এসএসসি পরীক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ শুরু করেছেRead More



Comments are Closed