সিলেটে খাদ্যে ভেজালের দায়ে ৭ রেস্টুরেন্টে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয়ের অভিযোগে সিলেট নগরীর বহুল পরিচিত পানসী ও কাঁচা লংকাসহ ৭ রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (০৮ অক্টোবর) সকাল পৌনে ১০ টার দিকে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টে ভেজাল বিরোধী অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফয়েজ উ্ল্লাহ ও জাহাঙ্গীর আলম এবং এসআই মো. শহিদুল ইসলাম।
এ ব্যাপারে এসআই মো. শহিদুল ইসলাম জানান- বিকাল ৫ টা পর্যন্ত সাত ঘণ্টাব্যাপী পরিচালিত ভেজালবিরোধী অভিযানে নগরীর জিন্দাবাজারস্থ পানসী-ইন রেস্টুরেন্টকে ২৫ হাজার, মিরাপাড়াস্থ কাঁচা লংকা রেস্টুরেন্টকে পৃথক অভিযোগে ২৬ হাজার, সুরমা গেইট এলাকার দিনুস কিচেনকে ৩ হাজার, মইনুল কিচেনকে ৩ হাজার, শাহী ঈদগাহ এলাকাস্থ ক্যাফে রহমানিয়াকে ২ হাজার এবং ব্যাপচিনো এস্পেসো-কে ১ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভেজাল বিরোধী ও বাজার নিয়ন্ত্রণ অভিযানের সহযোগী হিসেবে পুলিশ ও এপিবিএন-এর বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন।
Related News
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীরRead More
সিলেটে যেসব এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবেRead More



Comments are Closed