Main Menu

বাংলাদেশের সামনে পাত্তাই পেলো না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। চার ম্যাচের সিরিজে ৩-০তে হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছিল সালমা-রুমানারা। তবে একমাত্র ওয়ানডেতে সরফরকারী পাকিস্তানকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে কিছুটা হলেও স্বস্তি খুঁজে নিয়েছে বাংলাদেশ।

সোমবার (০৮ অক্টোবর) সকালে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নামে পাকিস্তান।

৫০ রানের উদ্বোধনী জুটি গড়ে অনেকটা বড় সংগ্রহেরই ইঙ্গিত দিচ্ছিল পাকিরা। ঠিক তখনই দারুণভাবে কামব্যাক করে বাংলাদেশের বোলাররা। আর তাতে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় জাভেরিয়া খান বাহিনী।

তবে ৯৫ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরেন আয়েশা রহমান। এরপর আরেক ওপেনার শারমিন আক্তারের উইকেট তুলে নিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

ফারজানা হক ও রুমানা আহমেদ তৃতীয় উইকেটে ৮১ রানের জুটি গড়লে জয়টা নাগালে চলে আসে। ব্যক্তিগত ৩৪ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক রুমানা। কিছুক্ষণ পরে প্যাভিলিয়নের পথ ধরেন ৪৮ রান করা ফারজানা।

এদিন বল হাতে ২০ রানে একাই ৬ উইকেট তুলে নেন টাইগ্রেসদের ডানহাতি অফস্পিনার খাদিজা। তার ক্যারিয়ারসেরা বোলিংয়ে তছনছ হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। বাংলাদেশ নারী ওয়ানডে ক্রিকেট ইতিহাসেও এটি যেকোনও বোলের সেরা বোলিং ফিগার।

এছাড়া রুমানা আহমেদ ২, জাহানারা আলম ও লতা মন্ডল ১টি করে উইকেট নেন।

Share





Related News

Comments are Closed