Main Menu

গোয়াইনঘাটে ১০দিন ধরে কিশোর নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে ১০দিন ধরে এক কিশোর নিখোঁজ রয়েছে।

নিখোঁজ কিশোরের নাম কোরবান আলী (১২)। সে উপজেলার গুচ্ছ গ্রামে’র মৃত রুসন আলীর ছেলে।

জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর বিকালে কোরবান আলী বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে পরিবারের লোকজন আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোরবান আলীর কোন সন্ধান না পেয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় তার পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।

কেউ ছেলেটির সন্ধান পেলে গোয়াইনঘাট থানায় অথবা এই ফোন নম্বরে ০১৭৮৭-৮৭৪৬২০ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed