চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র
বৈশাখী নিউজ ডেস্ক : মন্ত্রিসভায় অনুমোদনের পর বেতন কাঠামোর নবম থেকে ১৩তম গ্রেড (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণি) পর্যন্ত সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিল করে পরিপত্র জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পরিপত্র জারি করা হয়।
জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, ‘সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন করপোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকার নিম্নোক্তভাবে কোটা পদ্ধতি সংশোধন করেছে- নবম গ্রেড (আগের প্রথম শ্রেণি) এবং দশম থেকে ১৩তম গ্রেডের (আগের দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। একই সঙ্গে এসব পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হলো’।
গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রিসভার বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে কোটা পদ্ধতি আগের মতোই বহাল থাকছে।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছিলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন হলে কোটা বাতিলের সিদ্ধান্ত ওই দিন থেকে কার্যকর ধরা হবে।
তিনি আরো বলেছিলেন, বেতন কাঠামোর ৯ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে কোনো কোটা থাকবে না। তবে আগের (১৪তম গ্রেড থেকে ২০তম গ্রেড) তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগের ক্ষেত্রে কোটা বহাল থাকবে।
শেয়ার করুন
Related News
৭ নভেম্বর সাধারণ ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’– উপলক্ষেRead More
সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২৩ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত এবং ৬৭৪Read More



Comments are Closed