অবসরোত্তর ছুটিতে ড. জাফর ইকবাল
বৈশাখী নিউজ ডেস্ক: বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বুধবার (৩ অক্টোবর) থেকে অবসরোত্তর ছুটিতে গেছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে বুধবার তিনি শেষ কর্ম দিবস পালন করেছেন।
ছুটি উপলক্ষে তার বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘রঙিন চশমা’ নামক অনুষ্ঠানের আয়োজন করে। এসময় তিনি শাবিপ্রবিতে ২৪ বছরের শিক্ষকতা জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
স্মৃতি চারণের সময় ড. জাফর ইকবাল বলেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গাতে আমার অনেক স্মৃতি আছে, ক্যাম্পাসের গাছ-পালা রোপণ, বিভিন্ন ভবন তৈরিতে বিভিন্ন জায়গাতে ছোট ছোট অবদান রয়েছে। এছাড়া আমাদের বিভাগের তরুণ শিক্ষকদের নিয়ে এসএমএসের মাধ্যমে ভর্তি কার্যক্রম চালু করি। তার উপহার স্বরুপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে আইআইসিটি ভবন প্রদান করেন।
জাফর ইকবাল বলেন, ‘আমি কোন ধর্মের বিরুদ্ধে জীবনে এক কলমও লিখি নাই। আমার পরিবারের সকলে ধর্মপরায়ণ। আমার বাবা-মা খুবই ধর্মপরায়ণ। সকল ধর্মের প্রতি সমানভাবে আমি শ্রদ্ধা পোষণ করি। আমি সব সময় মুক্তিযুদ্ধের কথা বলেছি। আমি সবসময় মুক্তিযুদ্ধের কথা বলি দেখে আমার উপর হামলা হয়। মুক্তিযুদ্ধের বিরোধীরা আমাকে প্রথমে নাস্তিক হিসেবে প্রতিষ্ঠিত করে মেরে ফেলতে চেয়েছিল। তারা মনে করেছিল নাস্তিক হিসেবে প্রতিষ্ঠিত করার পর আমাকে মেরে ফেললে কেউ কিছু মনে করবে না।’
তিনি আরো বলেন, ‘আমার বাসায় দুইবার বোমা হামলা করা হয়েছে। কিছুদিন আগে ক্যাম্পাসে রোবটের খেলা দেখছিলাম তখন পিছন দিক থেকে একজন আমাকে ছুরি মেরেছিল।’
অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন অধ্যাপক ড. শহীদুর রহমান, অধ্যাপক ড. রেজা সেলিম। এসময় শিক্ষার্থীরা স্মৃতিচারণ করে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এবং কেক কেটে দিনটি পালন করে।
প্রসঙ্গত, অধ্যাপক ড. জাফর ইকবাল ১৯৯৪ সালের ৪ অক্টোবর শাবিপ্রবিতে শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং তিনি একই বছরের ডিসেম্বর মাসে শিক্ষক হিসেবে যোগদান করেন।
Related News
সিলেট উইমেন্স মেডিকেলের ১৫তম ব্যাচ ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ১৫তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের দুই দিনব্যাপী সমাপনীRead More
সিলেটে বৃত্তি পেল ১ হাজার ১৬৪ এসএসসি পরীক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ শুরু করেছেRead More



Comments are Closed