Main Menu

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কানিশাইল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক মকবুল হোসেন (৫২) আখালিয়া হালতার পাড়া এলাকার ময়না মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কানিশাইল খেয়াঘাট এলাকায় রণি মিয়ার ফার্মেসিতে কাঠের কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন মকবুল। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed