গোয়াইনঘাটে ছাত্রদলের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে ছাত্রদলের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ অক্টোবর) উপজেলার রাধানগর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়নের কাকুনাখাই গ্রামের সামছুজ্জামান জামানের ছেলে সাজু আহমদ, ৯নং ডৌবাড়ী ইউনিয়নের নিহাইন গ্রামের উসমান গণির ছেলে ইকবাল আহমদ, ১নং রুস্তমপুর ইউনিয়নের টেকনাগুল গ্রামের নুরুল হকের ছেলে ফয়েজ আহমদ, পাতনী গ্রামের আলা উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন, ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের গহড়া গ্রামের খলিল উদ্দিনের ছেলে রুকন আহমদ।
জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম সোমবার পবিত্র হজ পালন শেষে বাবা-মার কবর জিয়ারত করতে রাধানগরস্থ বাড়ীতে আসেন। এ সময় স্থানীয় এবং বিভিন্ন স্থানের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সাথে দেখা করতে কর্মীসভায় সমবেত হন। কর্মীসভা শেষে বাড়ী ফেরার পথে রাধানগর বাজার থেকে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই জুনেদ আহমদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৭ সেপ্টেম্বর দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed