১৩ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫টি উন্নযন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৩ হাজার ২১৮ কোটি ৩১ লাখ টাকা।
মঙ্গলবার (২ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের সভায় ১৫টি (নতুন ও সংশোধিত) প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৩ হাজার ২১৮ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন করা হবে ৮ হাজার ৪৭৯ কোটি ২২ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ৪৪৮ কোটি ৪৩ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৪ হাজার ২৯০ কোটি ৬৬ লাখ টাকা।
এ সময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম প্রমুখ।
Related News
আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জেRead More
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেRead More



Comments are Closed