সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিলে রাষ্ট্রপতির সম্মতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রতি আবদুল হামিদ। এ বিলটিসহ দশম জাতীয় সংসদের সদ্য সমাপ্ত ২২তম অধিবেশনে পাস হওয়া ১১টি বিলে রাষ্ট্রপতি আবদুল হামিদ সম্মতি দিয়েছেন।
সোমবার (১ অক্টোবর) তিনি বিলগুলোয় সম্মতি জানান বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংবিধান অনুসারে রাষ্ট্রপতির সম্মতির পর যেকোনও বিল আইনে পরিণত হয়।
সোমবার রাষ্ট্রপতির সম্মতি দেওয়া বিলগুলো হলো- বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিল, ২০১৮; বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮; বস্ত্র বিল, ২০১৮; সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিল, ২০১৮; যৌতুক নিরোধ বিল, ২০১৮; সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল, ২০১৮; জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি বিল, ২০১৮; হিন্দু দর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮; বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন বিল, ২০১৮; কৃষি বিপণন বিল, ২০১৮; এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮।
আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিল ও সড়ক পরিবহন বিলসহ পাস হওয়া বাকি ৭টি বিলে দুই/এক দিনের মধ্যে রাষ্ট্রপতির সম্মতি আসতে পারে।
Related News
দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের উপজেলা পরিষদের ইউএনও ও প্রশাসকদের জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকেRead More
৭ নভেম্বর সাধারণ ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’– উপলক্ষেRead More



Comments are Closed