Main Menu

দেশের প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতি

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতো কোন নারী মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। ডা. সুসানে গীতি মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়ে বিরল সম্মানের অধিকারী হলেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে এমনটাই জানানো হয়েছে।

রবিবার (৩০ সেপ্টেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক সেনা সদর দফতরে তাকে মেজর জেনারেল পদবির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেজর জেনারেল সুসানে গীতি ১৯৮৫ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে নারী ডাক্তার হিসেবে ক্যাপ্টেন পদবিতে যোগদান করেন। তিনি ১৯৯৬ সালে প্রথম নারী হিসেবে হেমাটোলজি’তে এফসিপিএস ডিগ্রী অর্জন করেন। তার স্বামী ব্রিগেডিয়ার জেনারেল আসাদুল্লাহ মো. হোসেন সাদ (অবসরপ্রাপ্ত) একজন সফল সামরিক বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন।

সেনাবাহিনীর হয়ে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এবং বিভিন্ন সামরিক হাসপাতালে প্যাথলজি বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।

Share





Related News

Comments are Closed