জাবিতে প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা শুরু রোববার
বৈশাখী নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর রোববার শুরু হবে। এ বছর ২ হাজার সিটের বিপরীতে ৩ লাখ ২২ হাজার ৯শ’ ৪৬ জন আবেদন করেছে।
ভর্তি পরীক্ষার প্রথম দিনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটের অবশিষ্ট বিষয়ের পরীক্ষা এবং আইআইটিভূক্ত ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ লা অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯ টায় ভর্তি পরীক্ষার প্রথম শিফট শুরু হবে।
২ অক্টোবর জীববিজ্ঞান অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ অক্টোবর ‘ডি’ ইউনিটের অবশিষ্ট বিষয়ের পরীক্ষা এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনিস্টিটিউটভূক্ত ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার তথ্য ও বিস্তারীত সূচি www.ju-admission.org থেকে জানা যাবে।
Related News
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More



Comments are Closed