ছাতকে বজ্রপাতে একজনের মৃত্যু
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকের একটি বিলে মাছ ধরার সময় বজ্রাঘাতে আশ্রব আলী (৫৫) নামে এক জেলে নিহত হয়েছেন। শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আশ্রব আলী ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বড়কাউন গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বড়কাউন গ্রামের আশ্রব আলী গ্রামের পার্শ্ববর্তী বিলে মাছ ধরছিলেন। এসময় আকস্মিক বজ্রাঘাতে তিনি মারা যান।
ওসি জানান, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে প্রেমঘটিত বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনাRead More
ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে ঘটনা ঘটেছে।Read More



Comments are Closed