সুনামগঞ্জে ২০০ বছরের পুরনো ৩টি মূর্তি উদ্ধার, আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের মন্দির থেকে চুরি যাওয়া ২০০ বছরের পুরনো তিনটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এসময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই ও সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন।
তিনি জানান, গত ১৮ সেপ্টেম্বর রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা যোগেশ ব্যানার্জীর বাড়ির মন্দির থেকে ২০০ বছরের কাঁসা ও পিতলের তৈরি রাধামাধব, কালী ও দুর্গা মূর্তিসহ চারটি মূল্যবান মূর্তি এবং পূজার পুরনো মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার পৃথক দুটি অভিযান চালিয়ে সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই ও সুনামগঞ্জের শাল্লা উপজেলা থেকে তিনটি মূর্তিসহ কাঁসার বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। তবে চুরি যাওয়া আরও একটি দুর্গা মূর্তি পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি বলেও জানান তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জের হাসনাবাজ গ্রামের আলী নূরের ছেলে সুমন মিয়া ও শাল্লা উপজেলার সহদেবপুর গ্রামের বেদন আলীর ছেলে জুয়েল মিয়া।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed