বিশ্বনাথে ৩ জুয়াড়ি আটক
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে আটক করেছে। আটককৃতরা হলেন-উপজেলার অলংকারি ইউনিয়নের বড়তলা গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে মোক্তাদির (৪৫), একই ইউনিয়নের পেশকারেরগাঁও গ্রামের মৃত নজির মিয়ার ছেলে চাদ মিয়া (৩৫) ও বড়খুরমা গ্রামের আবদুল জব্বারের ছেলে ময়না মিয়া (৩৮)।
গতকাল শুকবার রাত সাড়ে ৮টায় উপজেলার পনাউল্লা বাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়।
৩ জুয়াড়ি আটকের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed