Main Menu

গোলাপগঞ্জে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক কামিল আহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তরুণ সাংবাদিক কামিল আহমদ তালুকদার (২৫)।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কামিল আহমদ সুনামপুর গ্রামের মরহুম আরকুম আলীর পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কামিল আহমদ মোটরসাইকেল যোগে নিজ বাড়ি সুনামপুরে যাওয়ার পথে সুনামপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আসামাত্র হঠাৎ আরেকটি গাড়ি সামনে চলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে পড়ে যান। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Share





Related News

Comments are Closed